জরুরী বার্তা | www.joruribarta.com
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পিএম
আপডেট: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পিএম
দেশের গ্যাস সরবরাহ সক্ষমতা বাড়াতে কক্সবাজারের মহেশখালীতে আরও একটি ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের দর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। চীনা প্রতিষ্ঠানটি মহেশখালীর কুতুবজোম এলাকায় টার্মিনাল স্থাপনের কাজ পেতে যাচ্ছে।
প্রস্তাব অনুযায়ী, নতুন টার্মিনাল থেকে প্রতিদিন প্রায় ৬০ কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহের সক্ষমতা তৈরি হবে। প্রকল্পটির প্রস্তাবিত ব্যয় চুক্তির মেয়াদ অনুযায়ী প্রায় ১২ হাজার ৩২৪ কোটি থেকে ১৩ হাজার ১৬১ কোটি টাকা।
বর্তমানে মহেশখালীতে দুটি ভাসমান এলএনজি টার্মিনাল চালু রয়েছে। তৃতীয়টি যুক্ত হলে দেশে আমদানি করা গ্যাস সরবরাহের সক্ষমতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
তবে প্রকল্পের চূড়ান্ত চুক্তি ও নির্মাণকাজ এখনো সম্পন্ন হয়নি। পরিকল্পনা অনুযায়ী ২০২৮ সালে নতুন টার্মিনালটি চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
প্রকাশক ও প্রধান সম্পাদক: মোহাম্মদ সেলিম উদ্দীন খান
নির্বাহী সম্পাদক: সাঈদ মোহাম্মদ আদনান খান
বার্তা সম্পাদক: আয়শা জান্নাত খানম
ডিজিটাল বস : মোহাম্মদ রাকিব হোসাইন খান
Email: joruribarta@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1841632000
Address: Plot-371/A, Block-C, Bashundhara Residential Area, Baridhara. , Dhaka, Bangladesh, 1229
স্বত্ব জরুরী বার্তা
Developed by Vida Team